বিএনপির স্থায়ী কমিটিতে মনোনয়ন দেয়ায় বাউবি শিক্ষক ফোরামের অভিনন্দন

বিএনপির স্থায়ী কমিটিতে মনোনয়ন দেয়ায় বাউবি শিক্ষক ফোরামের অভিনন্দন

নজমুল হক, গাজীপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার এবং মোঃ ইসমাইল জবিউল্লাহকে দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও গণমানুষের প্রতি দায়বদ্ধতার কারণে এই চার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। দলের দুঃসময়ে তাঁদের ভূমিকা ও অবদান নেতা-কর্মীদের কাছে অনুপ্রেরণার উৎস।


ফোরামের সভাপতি অধ্যাপক মোঃ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আবু তালেব বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাঁদের অভিজ্ঞতা, রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক প্রজ্ঞা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশ, জনগণ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার কল্যাণে তাঁরা আরও কার্যকর অবদান রাখবেন—এটাই প্রত্যাশা।এই চার প্রাজ্ঞ ও পোড় খাওয়া নেতাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিসরে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকেও তাঁরা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। তাঁরা আশা করে, নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্যরা তাঁদের মেধা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একইসাথে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও কর্মময় রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.