৮ দফা দাবি যে কোন এক সময় এক দফা হতে পারেঃ জামায়াত আমির শফিকুল রহমান

৮ দফা দাবি যে কোন এক সময় এক দফা হতে পারেঃ জামায়াত আমির শফিকুল রহমান

গাজীপুর প্রতিনিধিঃ


কোনো দলীয় দাবি নিয়ে আমরা রাস্তায় নামিনি, আমরা কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি। জনগণের ভোটাধিকার ও তাদের রায় প্রতিষ্ঠা করতে হবে। জনগণের এই ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


 শনিবার (১৯ সেপ্টেম্বর) গাজীপুরের ভোগড়া বাইপাসে ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের জন্যই তারা এই কর্মসূচিতে নেমেছেন এবং সরকারের উচিত জনগণের এসব দাবিকে গুরুত্ব দেওয়া। উপস্থিত জনতার উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন? ইনশাআল্লাহ দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি এ এস এম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় জামায়াত আমির আরও বলেন, জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পের চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পানির সংকট দূর করা, রাস্তাঘাট, হাটবাজার, ক্যাম্পাস ও বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতেই তাদের এই লংমার্চ।

Leave a Reply

Your email address will not be published.