শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে বিএনপি নেতার ওপর হামলা থানায় অভিযোগ

শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে বিএনপি নেতার ওপর হামলা থানায় অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সামসুদ্দিন সরকার (৫৫) পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরসভার মধ্য ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, বাড়ির সামনে পৌঁছালে বাদল মন্ডল, মোশারফ মন্ডল,হাবিজ উদ্দিন মন্ডল, সাফিজ উদ্দিন মন্ডলসহ অজ্ঞাত কয়েকজন তার পথরোধ করে চাইনিজ কুড়াল, রামদা, লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালায়। এতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সামসুদ্দিনের দাবি, তিনি কিডনি রোগে আক্রান্ত ও নিয়মিত ডায়ালাইসিস নেন। হামলায় তার হাতে থাকা ডায়ালাইসিসের কেমো ভেঙে যাওয়ায় তিনি ঝুঁকিতে পড়েন। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগও করেছেন। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.