গোমস্তাপুরে এনজিও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

গোমস্তাপুরে এনজিও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ):


চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে বেসরকারী সংস্থা কারিতাসের উদ্যোগে জিও, এনজিও কর্মকর্তাদের সাথে নেটওয়ার্কিং লবিং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ বৃস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। কারিতাস এরিয়া ম্যানেজার খাইরুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার সাকইলান হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াসিম আকরাম, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পম্কজ কুমার দাস, উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান, প্রমূখ। সঞ্চালনায় ছিলেন কারিতাস এনজিও প্রতিবন্ধী প্রকল্পে কর্মকর্তা আনন্দ শিমন খাঁখা।

Leave a Reply

Your email address will not be published.