‎গোসিংগা ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম-পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা বিনিময়

‎গোসিংগা ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংবাদিক শফিকুল ইসলাম-পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা বিনিময়

আশিকুর রহমান সবুজ, গাজীপুর


‎আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৭নং গোসিংগা ইউনিয়নে বইছে আগামী নির্বাচনী হাওয়া। তবে এবারের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক শফিকুল ইসলাম ভূঁইয়া। বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের সাথে তার নিবিড় যোগাযোগ এবং আগাম শুভেচ্ছা বিনিময় তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

‎​পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক আগাম শুভেচ্ছা বার্তায় শফিকুল ইসলাম ভূঁইয়া গোসিংগা ইউনিয়নসহ দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরের হিংসা, বিদ্বেষ ও অহংকারকে কোরবানি দিতে হবে। পবিত্র এই উৎসবের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। আমি চাই গোসিংগা ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ও ত্যাগের শিক্ষা পৌঁছে যাক।”

‎​ইউনিয়নজুড়ে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে একজন শিক্ষিত ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা শফিকুল ইসলামকে নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা এখন তুঙ্গে।

‎​এলাকার সচেতন ভোটাররা বলছেন, সাংবাদিক শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কলম সৈনিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সোচ্চার রয়েছেন। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তার ভূমিকা অনন্য। আসন্ন নির্বাচনে তাকে ঘিরে গোসিংগা ইউনিয়নের ভবিষ্যৎ নেতৃত্বে নতুন এক আশার আলো দেখছেন সাধারণ ভোটাররা। বিশেষ করে শিক্ষিত তরুণ সমাজ ও সাধারণ শ্রমজীবী মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

‎​চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন আলোচনা, “গোসিংগা ইউনিয়নের আগামী দিনের কর্ণধার হিসেবে শফিকুল ইসলাম কি তবে যোগ্য কাণ্ডারি হতে যাচ্ছেন?”

‎​শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, তিনি সব সময়ই জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। সংবাদপত্রের মাধ্যমে যে সেবা তিনি দিয়ে আসছেন, সুযোগ পেলে জনপ্রতিনিধি হিসেবে সরাসরি সেই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published.