শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এনামুল হক মনি

শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এনামুল হক মনি

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও শ্রীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য এনামুল হক মনি পবিত্র ঈদুল আজহার উপলক্ষে গাজীপুর ইউনিয়ন বাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এবং চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া চেয়েছেন ।

গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক এনামুল হক মনি
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,আমি সবসময় গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই সকল কষ্ট ভাগাভাগি করে নিতে চাই, পবিত্র ঈদুল আজহার মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে আনন্দ, ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই দিনটি সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করার এক মহৎ উপলক্ষ।

বিএনপি নেতা ও ৯ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী এনামুল হক বলেন, আমার মিতা খুবই ভালো মানুষ আমাদের নিজমাওনা গ্রামের বিভিন্ন জায়গায় গরিব অসহায় মানুষদের পাশে সবসময় কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মনি নিজমাওনা অনেক রাস্তাঘাট আছে এতটাই খারাপ যে মানুষ চলাচল করতে পারে না, আমার বাড়ির কাছে আমরাচলা মোড়ে রাস্তাটা খুবই খারাপ ছিল আমার মিতা এনামুল হক মনিকে আমি একদিন ফোন করে জানায় তারপরেই এই কাজটাও করে দেন ,বিভিন্ন রাস্তাঘাট নিজের অর্থ দিয়ে কাজ করে দিতেছেন আমি ব্যক্তিগতভাবে এনামুল হক মনিকে ধন্যবাদ ও ঈদ মোবারক জানাই ।

পবিত্র ঈদুল আজহা আমাদেরকে আত্মসংযম, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলাই হোক আমাদের সবার অঙ্গীকার। এনামুল হক মনি গাজীপুর ইউনিয়ন বাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন সবার জীবনে বয়ে আনে নতুন আশা, নতুন সম্ভাবনা ও সমৃদ্ধির বার্তা।

এনামুল হক মনি পরিশেষে তিনি আবারও শ্রীপুর উপজেলা ও গাজীপুর ইউনিয়ন বাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান, চেয়ারম্যান পদপ্রার্থী ২ নং গাজীপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও শ্রীপুর উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য জনাব মোঃ এনামুল হক মনি সবাইকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published.