বিদ্যুৎ খাতে চলমান কাজ বাস্তবায়িত হলে পাইকগাছা-কয়রার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে – এমপি আব্দুল কালাম আজাদ

বিদ্যুৎ খাতে চলমান কাজ বাস্তবায়িত হলে পাইকগাছা-কয়রার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে – এমপি আব্দুল কালাম আজাদ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

খুলনা-৬ (পাইকগাছা – কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ নির্বাচনী এলাকা পাইকগাছার পল্লী বিদ্যুৎ’র উপকেন্দ্র-২ পরিদর্শন করেছেন।
১লা জুন (সোমবার) সকালে পাইকগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-২ পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য বলেন, জনগণের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে পাইকগাছায় নতুন গ্রিড নির্মাণ এবং কয়রায় সাব-স্টেশন স্থাপনের প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতে চলমান এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হলে পাইকগাছা ও কয়রাসহ পুরো অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে ভোল্টেজজনিত সমস্যা ও বিদ্যুৎ বিভ্রাট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আগামী ২০২৭ সালের মধ্যে এ অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।পরিদর্শনকালে সংসদ সদস্য উপকেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কারিগরি সক্ষমতা বৃদ্ধি ও গ্রাহকসেবার মানোন্নয়নে দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন আরও বলেন, বিদ্যুৎ সেবা জনগণের মৌলিক প্রয়োজনীয়তার অন্যতম অংশ। তাই সেবার মান উন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা শাখার ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অঞ্জন কুমার সরকার, ওসি (অপারেশন) জুলফিকার আলী, সেকেন্ড অফিসার আতিকুর রহমান, এজিএম ইলিয়াস পাটোয়ারী, পল্লী বিদ্যুৎ সমিতি পাইকগাছা শাখার প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, আসাদুল ইসলাম, মো. ফিরোজ আহমেদ, মো. সফিয়ার রহমান, তামিম রায়হান, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.