ঝালকাঠিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত 

ঝালকাঠিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত 

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠিতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ৩০ মে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে ব্যাপক কর্মসুচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে সুর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন। 

সকাল ৭টায় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খানি, সকাল ৮ টায় নেতাকর্মী এবং সমর্থক দের কালো ব্যাজ ধারণ ,সকাল ৮ টা থেকে জেলা বিএনপি কার্যালয় সহ ইউনিট বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষন প্রচারের মধ্য দিয়ে দলীয় কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে  ” স্বাধীনতা সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র এবং স্বনির্ভর বাংলাদেশের রুপকার জিয়াউর রহমান ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী সংরক্ষিত আসনের এমপি জীবা আমীনা আল গাজী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট নুর হোসেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম মুন্সী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত সহ জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা অনুষ্ঠান শেষে নারী সংরক্ষিত আসনের এমপি জীবা আমীনা আল গাজীর উদ্যোগে ৩০ মে দুপুরে সদর উপজেলাধীন নবগ্রাম জেবুনেচ্ছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়ামিলাদ ও কুলখানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো: আহমেদ উল্লাহ পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন। তেলোয়াত শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও তার সহধর্মিণী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.