গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা ! জিরো লাইনে অবস্থান

গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা ! জিরো লাইনে অবস্থান

আজিজুল হক গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। 

বৃহস্পতিবার ০৪ (জুন) ভোরে এ পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে ১৬, বিজিবির( নওগাঁ ব্যাটালিয়ন) অধীনস্থ বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬ আর দিযে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ১২, বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে (১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ০৬ জন শিশু) বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করে।খবর পেয়ে ১৬,বিজিবির  বাঙ্গাবাড়ী বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদানপূর্বক নিকটবর্তী কাটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবি কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published.