গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার,মিনি ট্রাকসহ দুই জন গ্রেপ্তার

গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার,মিনি ট্রাকসহ দুই জন গ্রেপ্তার

নজমুল হক, গাজীপুরঃ


গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজা ও মিনি ট্রাকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ( ০৮ জুন) ভোরে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর এলাকার মলাই মিয়ার ছেলে মিনি ট্রাক চালক মো: সাকিব মিয়া (৩৪), অপরজন ব্রাহ্মণবাড়িয়া কসবা বড়খোটা এলাকার শিশু মিয়ার ছেলে নাজমুল মিয়া(২৫)।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা বাজারস্থ মহাসড়কের পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় গাঁজা বহনকারী মিনি ট্রাকটি চেকপোস্ট পর্যন্ত পৌছালে সংকেত দিয়ে থামিয়ে বিধি মোতাবেক তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মিনি ট্রাকে বিশেষ কৌশলে গোপন চেম্বারে লুকায়িত ৭৫ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।


এ ঘটনায় উপ পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে জিএমপি সদর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.