
দীর্ঘ সময় ধরে স্মার্টফোন বাজারের মূল আকর্ষণ ছিল র্যাম-রম, প্রসেসর আর চড়া দাম। তবে এখন মানুষের পছন্দ বদলেছে। ফোন এখন শুধু কথা বলার জন্য না, বরং অফিস, বিনোদন আর সারাদিনের নানা কাজে সবসময় লাগে। তাই ফিচারের চেয়ে ডিভাইসটি নিজের লাইফস্টাইলে কতটা কাজে আসছে, মানুষ এখন সেটাই বেশি বিবেচনা করছে।
এই কারণে সব ধরনের মানুষের জন্য একই রকম ফোন বানানোর আইডিয়া থেকে সরে এসেছে ব্র্যান্ডগুলো। সবাই এখন ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা ফোন তৈরি করছে। জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্স এই কাজটাই করছে বেশ গুছিয়ে। ক্রেতাদের সুবিধার্থে তারা তাদের ফোনগুলোকে মূলত চারটা ভাগে সাজিয়েছে: নোট, জিটি, হট এবং স্মার্ট।
যারা চাকরি বা ব্যবসা করেন, তাদের জন্য ফোন যেন একটা পোর্টেবল অফিস। এই শ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখেই বাজারে এসেছে ইনফিনিক্স নোট সিরিজ। বড় স্ক্রিন, দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ আর একসঙ্গে অনেকগুলো অ্যাপ সহজে ব্যবহার করার সুবিধা থাকায় এই ফোনগুলো অফিশিয়াল কাজের জন্য দারুণ।
অন্যদিকে, গেমারদের পছন্দ কিন্তু পুরোপুরি আলাদা। পাবজির মতো ভারী গেম খেলার জন্য ফোনের পারফরম্যান্স ভালো হওয়া এবং ডিভাইসটি যেন গরম না হয়, সেদিকে খেয়াল রাখতে হয়। গেমারদের এই চাহিদার কথা মাথায় রেখে বাজারে চলছে ইনফিনিক্স জিটি সিরিজ। এর বিশেষ কুলিং সিস্টেমের কারণে দীর্ঘ সময় গেম খেললেও ফোন একদম স্মুথ চলে।
তরুণ প্রজন্মের কাছে আবার ফোন মানেই নিজেদের নতুন কিছু তৈরি করা। ফেসবুকে-ইউটিউবে কনটেন্ট বানানো, ছোট ভিডিও করা কিংবা সুন্দর ছবি তোলা তাদের প্রতিদিনের অভ্যাস। তরুণদের এই ট্রেন্ডের সাথে মিলিয়ে চলছে ইনফিনিক্স হট সিরিজ। এর স্টাইলিশ ডিজাইন আর ক্যামেরা কনটেন্ট তৈরি ও বিনোদনের জন্য বেশ মানানসই।
ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, সুন্দর ছবি কিংবা কনটেন্ট ক্রিয়েশন— আজকের তরুণ প্রজন্মের লাইফস্টাইল এখন অনেকটাই স্মার্টফোন-কেন্দ্রিক। তরুণদের এই ট্রেন্ড ধরে রাখতে বাজারে রয়েছে ইনফিনিক্স হট সিরিজ। এর স্টাইলিশ ডিজাইন আর ক্যামেরা কনটেন্ট তৈরি ও বিনোদনের জন্য বেশ মানানসই।
আর যারা একদম সাধারণ ও দরকারি সুবিধা চান, তাদের জন্য আছে ইনফিনিক্স স্মার্ট সিরিজ। যারা প্রথমবার স্মার্টফোন কিনছেন, বা যারা স্টুডেন্ট ও বাজেট নিয়ে ভাবেন, তাদের কাছে দামি ফিচারের চেয়ে চার্জ কতক্ষণ থাকছে এবং ফোনটা সহজে চালানো যাচ্ছে কি না সেটাই মুখ্য বিষয়। এই সিরিজটি তাদের জন্য একটি চমৎকার সমাধান।
স্মার্টফোনের বাজারে এখন স্পেসিফিকেশনের চেয়ে ব্যবহারকারীর প্রয়োজনের গুরুত্বই বেশি। বর্তমান সময়ে সব ব্র্যান্ডের ফোনের ভেতরের প্রযুক্তিগত ব্যবধান ক্রমশ কমে আসছে। ফলে ক্রেতারা এখন শুধু চড়া দাম বা বেশি স্পেসিফিকেশনের পেছনে না ছুটে, নিজের লাইফস্টাইলের সাথে মানানসই ফোনটিই বেছে নিচ্ছেন। দিনশেষে একটি ফোনের কার্যকারিতা এখন আর শুধু দাম বা প্রসেসর দিয়ে মাপা হয় না; বরং ফোনটি দৈনন্দিন জীবনে কতটা কাজে লাগছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনফিনিক্স তাদের বিভিন্ন সিরিজের মাধ্যমে বাজারের এই আধুনিক ও পারসোনালাইজড পরিবর্তনটিই সবার সামনে নিয়ে এসেছে।

Leave a Reply