
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রায় খলিলুর রহমান ওরফে টাইগার খলিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসীর কর্মকাণ্ড ভয়ভীতি ও মানুষকে আতঙ্কিত করার অভিযোগ উঠেছে।তার বেপরোয়া কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করেছে বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের মৃত জায়েদ আলী সানার ছেলে কোহিনুর আলম সানা।টাইগার খলিল উপজেলার বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের মৃত আব্দুল বারী সানার ছেলে ।
৩০ জুন মঙ্গলবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জনান, এলাকার কুখ্যাত চাঁদাবাজ, ভূমি দস্যু টাইগার খলিল তার বাহীনি নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘের দখল, মসজিদের সামনে খাঁস জমি জোরপূর্বক দখল করে পুকুর খনন করেছেন। এছাড়াও গভীর রাতে তার বাহীনি নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে জীবননাশের হুমকি প্রদান করে চলে আসে। বর্তমান আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি আরও জানান, টইগার খলিল বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব বিস্তার করে এসব অপকর্ম লিপ্ত হয়। তার নামে একাধিক জিডি, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে মামলা চলমান রয়েছে। এছাড়া তার আপন ছোট ভাই আধা পাগলা মাসুদের শরীরের বিভিন্ন স্থানে নিজেই আঘাত করে প্রতিপক্ষকে ফাসাতে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করছে। খলিল তার পাগল ভাইকে হত্যা করে আমাদের ফাসাতে হত্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে। তার হুমকীতে আমি ও আমার পরিবার নিরপত্তাহীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলনে কোহিনুর আলম সানা আরও অভিযোগ করেন, টাইগার খলিলের এই বেপরোয়া কর্মকাণ্ডের কারণে বাগালী গ্রামের সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তার ভয়ে এলাকার কেউ মুখ খোলার সাহস পায় না এবং প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। খলিল ও তার বাহিনীর প্রকাশ্য হুমকিতে অনেক পরিবার বর্তমানে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়ানোর উপক্রম হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং ঘের মালিকরা তার নিয়মিত চাঁদা দাবির কারণে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এলাকাবাসী অবিলম্বে এই চিহ্নিত ভূমিদস্যু ও চাঁদাবাজকে গ্রেফতার করে আইনের আওতায় আনার এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকার ত্রাস সৃষ্টিকারী টাইগার খলিলের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে খলিলুর রহমান ওরফে টাইগার খলিল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযােগ করা হয়েছে তা সঠিক নয়।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মােঃ শাহ আলম বলেন, এব্যপারে অভিযোগ পেলে তদন্তকরে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply