শ্রীপুরে ৭ ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে ৭ ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

আশিকুর রহমান সবুজ,​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন ঔষধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

‎​রবিবার (৫ জুলাই, ২০২৬) দুপুরে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এবং শ্রীপুর উপজেলা সদরের কয়েকটি দোকানে এই অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুর-এর ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন উপস্থিত ছিলেন।

‎​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এই জরিমানা করা হয়।

‎​জনসেবা ঔষধালয় (শ্রীপুর সদর): ২০,০০০ টাকা, মা-বাবা মেডিকেল কর্ণার (গড়গড়িয়া মাস্টারবাড়ি): ১৫,০০০ টাকা, তাওহীদ ড্রাগ হাউজ (গড়গড়িয়া মাস্টারবাড়ি): ১৫,০০০ টাকা
‎​প্রত্যাশা মেডিকেল হল (শ্রীপুর সদর): ১০,০০০ টাকা , ‎​নুর ফার্মেসি (শ্রীপুর সদর): ১০,০০০ টাকা
‎​জয়নাল মেডিকেল হল (গড়গড়িয়া মাস্টারবাড়ি): ৫,০০০ টাকা,তারেক মেডিকেল হল (শ্রীপুর সদর): ৫,০০০ টাকা ।


‎​অভিযানকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুতসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

‎​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, ‘শ্রীপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published.