গাজীপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত শিশু

গাজীপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত শিশু



‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)


‎গাজীপুরের ২ নম্বর সিএনবি হাইওয়ে সড়কের পশ্চিম পাশে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা ১ বছর বয়সী শিশুসন্তান গুরুতর আহত হয়েছে।

‎​শনিবার (১১ জুলাই) দুপুরে আনুমানিক দেড়টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
‎​নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন রাকিব (৪০), যিনি ডেনিমেক্স নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাবার নাম সেকেন্দার আলী ব্যাপারী। তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামে।

‎​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী তাদের শিশুপুত্রকে নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী প্রাণ হারান। এ সময় তাদের সঙ্গে থাকা ১ বছর বয়সী শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

‎​দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published.