
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
‘যুব ধরবে কর্মে হাল, দেশ উন্নয়নে সর্বকাল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে শ্রীপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আলোর দিশারী যুব উন্নয়ন সংঘ। যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।
সংগঠনের উদ্যোগে প্রথম ধাপে ছয়টি প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। এগুলো হলো— ব্লক বাটিক, কুশিকাটা, মেহেদি ডিজাইন, গাভী পালন, মৎস্য চাষ ব্যবস্থাপনা এবং হ্যান্ড প্রিন্ট। এ ছাড়া পর্যায়ক্রমে আরও কয়েকটি প্রশিক্ষণ কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে— কেক মেকিং, হাতের তৈরি গহনা, বেকিং আইটেম, সেলাই ও কাটিং, বিউটিফিকেশন, হ্যান্ড স্টিচিং ও এমব্রয়ডারি, নার্সারি ব্যবস্থাপনা, মাশরুম চাষ, নকশী পিঠা এবং নকশী কাঁথা তৈরি।

Leave a Reply