গাজীপুরের শ্রীপুরে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুরে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২৩ নভেম্বর বিকেলে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশনায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

​শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি মাওনা চৌরাস্তার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আওয়ামী লীগের কথিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে শ্রীপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করার বিষয়ে দলীয় অবস্থানের কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published.