
আসাদুজ্জামান,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা।
১৬ নভেম্বর যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে গাজীপুর জেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে শ্রীপুর পৌর যুবদলের পক্ষ থেকে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ সড়কে আনন্দ মিছিল করেন।
এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক সদস্য আহ্বায়ক কমিটি গাজীপুর জেলা যুবদল নেতা এস এম পলাশ চঞ্চল, সাবেক যুগ্ম সম্পাদক গাজীপুর জেলা ছাত্রদল ইঞ্জিনিয়ার ওয়াসিম আকরাম, শ্রীপুর পৌর যুবদল নেতা মারুফ আহমেদসহ শত শত নেতাকর্মী।
মিছিলে নেতাকর্মীরা নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

Leave a Reply