রাজশাহীতে সাইফের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

রাজশাহীতে সাইফের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

লিয়াকত হোসেন


রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় এক ঘণ্টায় ৬০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। তরুণ উদ্যোক্তা ও সফটওয়্যার প্রকৌশলী সাইফ রহমানের উদ্যোগে রোববার বিকেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) প্রান্তিক আবাসিক এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় শুরু হওয়া এ কর্মসূচিতে আবাসিক এলাকার বিভিন্ন স্থানে নানা প্রজাতির ৬০০টি চারা রোপণ করা হয়। এতে অংশ নেন আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সাইফ রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বড় ছেলে। সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজের পাশাপাশি পরিবেশ ও সবুজায়ন নিয়ে তাঁর এ উদ্যোগে স্থানীয় তরুণদেরও সম্পৃক্ত করা হয়।


সাইফ রহমান বলেন,“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা রাজশাহী অঞ্চলকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চাই। দেশ ও মানুষের স্বার্থে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা জরুরি।”তিনি আরও বলেন, “পরিকল্পিত আবাসিক এলাকার উন্নয়ন শুধু ভবন, সড়ক কিংবা অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। এর সঙ্গে পর্যাপ্ত সবুজায়ন ও পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন আমাদের সবুজের পরিমাণ কমে যাচ্ছে। তাই আবাসিক এলাকা, সড়কের পাশ, খেলার মাঠ ও নগরের বিভিন্ন উন্মুক্ত স্থানে বেশি করে গাছ লাগাতে হবে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে নগরবাসীর জন্য তৈরি হবে নির্মল ও স্বস্তিদায়ক পরিবেশ।”
সাইফ রহমান বলেন, “আমরা এমন একটি রাজশাহী গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়নের পাশাপাশি প্রকৃতিরও জায়গা থাকবে। শুধু ইট-পাথরের নগর নয়—গাছপালা, খোলা জায়গা ও নির্মল বাতাসে সমৃদ্ধ একটি সবুজ নগরই হবে আমাদের লক্ষ্য। নতুন প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য রাজশাহী রেখে যেতে হলে আজ থেকেই আমাদের সবাইকে দায়িত্বশীলভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”বৃক্ষরোপণ কর্মসূচিতে সাইফ রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন শামীম, লাল্টু, বাঁধন, আনারুল, মোহন, সুইট ও রাতুল।


এ ছাড়া যুবদলের সারওয়ার জাহান শিবলী, মাহফুজ আলী মানিক, আতিকুল ইসলাম জনি, মোস্তাফিজুর রহমান সুমন, আ.স.ম. আশরাফুল হুদা সিয়াম, এরশাদ, সোহাগ ও আব্দুস সাত্তার রানাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
আয়োজকেরা জানান, নগরের বিভিন্ন এলাকায় সবুজায়ন বাড়ানো এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.