রাজারহাটে কৃষকের মাঝে সার বিতরণ

রাজারহাটে কৃষকের মাঝে সার বিতরণ

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের বটতলা বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় ডিলারের মাধ্যমে ২০০ জন কৃষকের মধ্যে নির্ধারিত পরিমাণে সার বিতরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকদের কৃষিকাজে প্রয়োজনীয় সার সরবরাহের অংশ হিসেবে বটতলা বাজারে এ সার বিতরণের ব্যবস্থা করা হয়। এদিন ২০০ জন কৃষককে জনপ্রতি ২০ কেজি করে সার দেওয়া হয়েছে। সার নিতে সকাল থেকেই কৃষকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।তবে সার নিতে আসা আরও প্রায় ২০০ জন কৃষক এদিন সার না পাওয়ায় তাদের মধ্যে কিছুটা হতাশা দেখা দেয়। এ বিষয়ে সার ডিলার বাদশা মিয়া জানান, পর্যায়ক্রমে কৃষকদের মাঝে সার বিতরণ করা হচ্ছে। এদিন ২০০ জন কৃষককে ২০ কেজি করে সার দেওয়া হয়েছে। বাকি ২০০ জন কৃষককে আগামীকাল সার দেওয়া হবে।

ডিলার মতিয়ার রহমান বাদশা (মন্ডল) জানান, রাজারহাট উপজেলার কৃষি অফিসার এর বক্তব্য অনুযায়ী বাকি কৃষকদের সার আগামী কাল দেওয়া হবে এবং কৃষকদের মধ্যে যাতে সুষ্ঠুভাবে সার বিতরণ করা যায়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

কৃষকরা জানান, সময়মতো সার পাওয়া গেলে চলতি মৌসুমের চাষাবাদে সুবিধা হবে। তারা নির্ধারিত সময়ে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, কৃষকদের মাঝে সার বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published.