রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল

লিয়াকত হোসেন রাজশাহী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক জনাব সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর ) বাদ এশার নামাজের পর রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সবুর এর সভাপত্বিতে দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বক্তব্যে বলেন, সাইদুর রহমান আমাদের কাছে শুধু একজন সভাপতি নন, তিনি একজন অভিভাবক ও দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর অসুস্থতার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছি এবং বিশ্বাস করি, মহান আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ ও কিডনি-জনিত জটিলতায় অসুস্থ হয়ে তিনি বর্তমানে রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসায় রয়েছেন । তাঁর অসুস্থতার খবরে রাজশাহীর সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, শাহারিয়ার অন্তুু , যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, কোষাধ্যক্ষ আল-আমিন,দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, মাজারুল ইসলাম চপল, রাজিব খান,ফায়সাল হোসেন, লিয়াকত হোসেন, সাগর নোমানী, শাহিন সাগরসহ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা।

উক্ত দোয়া মাহফিলে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। উপস্থিত সবাই সাইদুর রহমানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের এই সাংবাদিক নেতা দ্রুত সুস্থ হয়ে আবারও সংবাদকর্মীদের নেতৃত্ব ও পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে আসবেন।

Leave a Reply

Your email address will not be published.