
মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুর গ্রামে পদ্মা পাড়ের জেলে পল্লীতে স্থানীয় জেলেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১:৩০ মিনিটে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান। জুনিয়াদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার জানমত আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে পল্লীর শতাধিক মৎস্যজীবী অংশ নেন।
মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান জেলেদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং জাটকা নিধন রোধ ও সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ রক্ষায় জেলেদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করে সরকারি প্রণোদনা ও বিভিন্ন উপকরণ বিতরণ নিশ্চিত করা হবে।
মেম্বার জানমত আলী জেলেদের ন্যায্য অধিকার প্রাপ্তি এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সভা শেষে জেলেরা তাদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা আরও বৃদ্ধির দাবি জানান।

Leave a Reply