এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে জাতীয় দৈনিক আমার দেশ-পত্রিকার সম্পাদক ডা.মাহমুদুর রহমান এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ মে) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার দেশ পত্রিকার গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি এস এম জহিরুল...
Category: সারাদেশ
বগুড়ার শেরপুরে চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতান
শেরপুর(বগুড়া) প্রতিনিধি বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজার এলাকায় এক অটোভ্যান চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ও মারধর করে তার নতুন অটোভ্যানটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে রানিহাট বাজারের তেল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহত ওই চালকের নাম মিজানুর রহমান। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর...
শেরপুরের সুঘাট ইউপি সদস্য নুরনবী মন্ডল সাময়িকভাবে বরখাস্ত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য নুরনবী মন্ডলকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। সরকারি তথ্যানুযায়ী, সংশ্লিষ্ট ইউপি সদস্য তার কর্মস্থলে টানা ৩টি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন...
বহুমাত্রিক ব্যক্তিত্ব গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি সাহিত্যিক, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন মোঃ গনি মিয়া বাবুল-এর শুভ জন্মদিন আগামী ৬ মে (বুধবার)। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। জানা গেছে, লায়ন গনি মিয়া বাবুল ১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।...
এমপি’র ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও: সমস্যার সমাধানের উদ্যোগ
লিয়াকত হোসেন রাজশাহীরাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় নারীদের অংশগ্রহণে আয়োজিত এক উঠান-বৈঠকে ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা হয়েছে। স্থানীয় জনগণের অভিযোগ ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সরাসরি হস্তক্ষেপ করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তাঁর ফোন পেয়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থলে ছুটে আসেন পবা উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌরসভার...
শ্রীপুরে সৌদি প্রবাসীর বাড়ি দখলে নেয়ার চেষ্টা,ভাই বউয়ের বিরুদ্ধে! ভুক্তভোগীর থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলনে ন্যায় বিচারের দাবি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক সৌদি প্রবাসীর মালিকানাধীন বাড়ি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেছেন ভুক্তভোগী প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম (৪৮)। রোববার (৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার টেপিরবাড়ী এলাকার ফকিরবাড়ী রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম জানান, ২০১৭ সালে তার বাবা...
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ‘আদর্শ গ্রাম বাংলা বিশ্ব সংস্থা’
মাহমুদুল হাসান চন্দন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে শুক্রবার (১ মে) রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘আদর্শ গ্রাম বাংলা বিশ্ব সংস্থা’। সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজিহাটা চেয়ারম্যান পাড়ার বাসিন্দা...
মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মাসুদ রানা
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ী এলাকা ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনসংযোগ শুরু করেছেন মাসুদ রানা। তিনি পেশায় একজন আইনজীবী। মাসুদ রানা টাঙ্গাইল জজকোর্টের এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্মসাধারণ সম্পাদক, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মানবাধিকার সংস্থার মধুপুর শাখার...
জৈনা বাজার ও নগর হাওলায় চুরির সিন্ডিকেটের দৌরাত্ম্য-প্রতিবাদ করায় হুমকির মুখে স্থানীয় ব্যবসায়ী
আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর) গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার ও নগর হাওলা এলাকায় চুরির উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক মাস ধরে বৈদ্যুতিক কেবল, মোটর, মোবাইল ফোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী। এই চুরির ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বর্তমানে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী সোহেল সরকার।স্থানীয়...
গনমাধ্যম সপ্তাহ আদায়ের লক্ষ্যে বিএমএসএফ এর উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত
মোঃ জান্নাত হুসাইন (রনি)স্টাফ রিপোর্টার গাজীপুর গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) এর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, বিএমএসএফ এর শ্রীপুর উপজেলা কমিটির আয়োজনে গণমাধ্যম সপ্তাহ স্বীকৃতি দাবি আদায়ের লক্ষ্যে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পহেলা মে শুক্রবার সকাল ১০ ঘটিকায় শ্রীপুর উপজেলার জৈনাবাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ডে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শ্রীপুরে কর্মরত...









