মসজিদে নামাজ পড়লেই খাওয়ানো হয় খাবার, মানবতার অনন্য নজির গড়লেন খোকন মিয়া

মসজিদে নামাজ পড়লেই খাওয়ানো হয় খাবার, মানবতার অনন্য নজির গড়লেন খোকন মিয়া

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে ভূঞা বাড়ির জামে মসজিদে ফজরের নামাজ পড়লেই খাওয়ানো হয় খাবার,সকালের খাবার দেওয়ার মাধ্যমে মানবতার অনন্য নজির গড়েছেন নয়নপুর তানিয়া মেডিকেল এন্ড ডায়গনষ্টীক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোকন মিয়া।

খোকন মিয়া বলেন, তার নিজস্ব অর্থায়নে গত এক সপ্তা ধরে এই খাবারে আয়োজন করে আসছেন।এবং আল্লাহ্ দুনিয়ার বুকে যতদিন হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন ততদিন এই সেবা দিয়ে যাবেন বলে জানান তিনি।পাশাপাশি দীর্ঘ ২৬ বছর যাবৎ শ্রীপুুর বাসিকে সেবা দিয়ে যাচ্ছেন খোকন মিয়া। ঢাকা- ময়মনসিংহ মহা সড়ক ঘেষা নয়নপুরে অবস্থিত তানিয়া মেডিকেল এন্ড ডায়াগনষ্টীক সেন্টার এর মাধ্যমে সকল ধরনের সেবা দিয়ে যাচ্ছেন তিনি।

শ্রীপুরের অনেক হাসপাতালে যখন একটা সিজার করে হাতিয়ে নিচ্ছে ৩০/৪০ হাজার টাকা ঠিক একই সিজার করে তানিয়া মেডিকেল নিচ্ছে ১৩/১৪ হাজার টাকা মাত্র,তার মধ্যে শ্রীপুর বাসির জন্য তানিয়া মেডিকেলের পক্ষ থেকে এম্বুলেন্স একধম ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছেন।

খোকন মিয়া বলেন,মানুষ বাঁচে আর কয়দিন,মনের চিন্তা ধারা থেকে মাথায় পরিক্লপনা করে উদ্যোগ নিলাম মসজিদে ফজরের নামাজে মুসল্লিদের খাবারের আয়োজন করা,তাছাড়া শ্রীপুর বাসির জন্য সবচায়তে কম খরচে সিকিৎসা সেবা দিচ্ছি।কলকারখানায় কাজ করা শ্রমিক ভাই বোনদের জন্য সিকিৎসা অর্ধেক মূল্যে সকল ধরনের চিকিৎসা করা হয়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামের হাজ্বী মোঃ আশরাফ আলী খানের ছেলে খোকন মিয়া,শ্রীপুর বাসিদেরকে মৃত্যুর আক পর্যন্ত সেবা দিয়ে যেতে চান।খোকন মিয়া শ্রীপুর বাসিসহ দেশবাসির কাছে দোয়া চেয়েছেন যেনো আরো বেশি করে উন্নত সেবা দিতে পারেন,এই প্রত্যাসা করে সকলের সহযোগিতা চেয়েছেন এবং দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.