Category: অর্থনীতি

Home অর্থনীতি
বাউবির ২০২৬–২০২৭ অর্থবছরের মূল এবং ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন
Post

বাউবির ২০২৬–২০২৭ অর্থবছরের মূল এবং ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন

নজমুল হক, গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বোর্ড অব গভর্নরস (বিওজি)-এর ২০১তম (বিশেষ) সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সভাপতিত্বে গত ২৮ জুন ২০২৬ তারিখ রবিবার সন্ধ্যায় উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বোর্ড...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘাটতি বাজেট দিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের কার্যক্রম শুরু
Post

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘাটতি বাজেট দিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের কার্যক্রম শুরু

নজমুল হক, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২৭জুন শনিবার ২৮তম সিনেট অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রস্তাব উপস্থাপন করেন ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। অধিবেশনে দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতক্রমে এই বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকার ঘাটতি...

শ্রীপুরে শ্রমিক লিজার মৃত্যু ও মিলাদ মাহফিলে পুলিশি হামলা: আহত ১২, এলাকায় উত্তেজনা
Post

শ্রীপুরে শ্রমিক লিজার মৃত্যু ও মিলাদ মাহফিলে পুলিশি হামলা: আহত ১২, এলাকায় উত্তেজনা

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক লিজা আক্তারের মৃত্যুকে ঘিরে উদ্ভূত শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন করে পুলিশ ও শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) সকালে টেপিরবাড়ি এলাকায় নিহত শ্রমিকের মিলাদ মাহফিলে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করলে অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।‎​‎স্থানীয় শ্রমিকরা...

কয়রায় এলজিইডির রাস্তার পিচ তুলে ক্ষতি করার অভিযোগ
Post

কয়রায় এলজিইডির রাস্তার পিচ তুলে ক্ষতি করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি কয়রায় এলজিইডির অধিনস্থ মাদারবাড়ি টু রোনবাগ অভিমুখে সড়ক উন্নয়নের ৫ শ মিটার পিচ তুলে ক্ষতি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি স্বার্থনেষি  মহলের ইন্ধনে না বুঝে এলাকাবাসী পিচ তুলে দেওয়ায় কাজ ফেলে চলে গেছে ঠিকাদারেে লোকজন। এতে করে ভাল রাস্তার পিচ তুলে দেওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা গেছে কয়রা উপজেলায়...

বঞ্চিত দুস্থরা ! খুলনায় প্রধানমন্ত্রীর ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও সচ্ছলরা
Post

বঞ্চিত দুস্থরা ! খুলনায় প্রধানমন্ত্রীর ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও সচ্ছলরা

খুলনা প্রতিনিধি খুলনার কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ প্রকৃত দুস্থ- অসহায় মানুষের পরিবর্তে সচ্ছল প্রভাবশালী ও দলীয় সদস্যদের মাঝে বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ সূত্রে জানা যায়, সম্প্রতি ঈদুল আযহা উপলক্ষে বিতরণ করা আর্থিক সহায়তার তালিকায় এমন অনেক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা...

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
Post

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন

১১ জুন ২০২৬, ঢাকা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদনে ব্যাংকের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও পুঁজিভিত্তি আরও শক্তিশালী করার পদক্ষেপ। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ভাইস-চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ইমাম হাসান এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ফারুক আহাম্মদ, এফসিএ । সভায় জানানো হয়, নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫ সালে ইউসিবি ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আধুনিকায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সময়ে ব্যাংকটি তার ইতিহাসের সর্বোচ্চ ২৩ শতাংশ আমানত প্রবৃদ্ধি অর্জন করে, যা দেশের ব্যাংকিং খাতের গড় প্রবৃদ্ধির (১১ শতাংশ) তুলনায় দ্বিগুণেরও বেশি। এর ফলে ব্যাংকের মোট আমানত প্রায় ১৩,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৬৮,৩৯৪ কোটি টাকায় উন্নীত হয় এবং একই সময়ে প্রায় ৬ লাখ ৭৮ হাজার নতুন গ্রাহক হিসাব যুক্ত হয়। দক্ষ ব্যালান্স শিট ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটি তার ঋণ-আমানত অনুপাত ৯১.৩ শতাংশ থেকে ৮৩ শতাংশে নামিয়ে এনে তারল্য অবস্থানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।ঋণ ও অগ্রিম খাতে ৮ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি খেলাপি বা রাইট-অফ ঋণ থেকে প্রায় ১১৪ কোটি টাকা পুনরুদ্ধার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় তিনগুণ । নতুন নিয়ন্ত্রক নীতিমালার কারণে এক পর্যায়ে শ্রেণিকৃত ঋণের হার ১৯ শতাংশে পৌঁছালেও ঝুঁকি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের বিশেষ তৎপরতায় তা প্রায় ৪ শতাংশ কমিয়ে ১৫.৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ইসলামি ব্যাংকিং কার্যক্রমেও অসাধারণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যেখানে আমানত ১৬৩ শতাংশ এবং বিনিয়োগ ১৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইউসিবির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম প্রথমবারের মতো মুনাফার মুখ দেখেছে এবং সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে অন্যান্য পরিচালন ব্যয় প্রায় ৯৭ কোটি টাকা হ্রাস করা হয়েছে। মাত্র ৩ শতাংশ জনবল বৃদ্ধি করেই এই অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। প্রযুক্তিগত খাতে দেশের প্রথম মাইক্রোসার্ভিসভিত্তিক ‘ওপেন এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম’ এবং ইউসিবি ওয়ান অ্যাপ চালুর মাধ্যমে ইউসিবি তার ডিজিটাল সক্ষমতা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যার ফলে বর্তমানে ব্যাংকের মোট লেনদেনের প্রায় ৬৫ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সভায় শেয়ারহোল্ডাররা ইউসিবির সাম্প্রতিক ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সভা শেষে কোম্পানি সেক্রেটারি তানভীর এ সিদ্দিকী এফসিএ শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা ও আস্থার জন্য ধন্যবাদ জানান। পরে চেয়ারম্যানের অনুমোদনক্রমে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং শক্তিশালী মূলধন কাঠামোর মাধ্যমে একটি টেকসই ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্যে দিয়ে বার্ষিক সাধারণ সভা শেষ হয়।

সুন্দরবনে নির্ভরশীলতা কমিয়ে উপকূলীয় জীবিকায় গতি আনতে কয়রায় প্রত্যাশীর মধু মেলা
Post

সুন্দরবনে নির্ভরশীলতা কমিয়ে উপকূলীয় জীবিকায় গতি আনতে কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কয়রা(খুলনা)প্রতিনিধি সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমাতে টেকসই ও বিকল্প কর্মসংস্থান তৈরীতে খুলনার কয়রা কমিউনিটি ভিত্তিক মৌচাষীদের অংশগ্রহণে মধু মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮জুন) বিকাল ৩টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতি বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রত্যাশী “স্থানীয় মৌচাষিদের উৎপাদিত মধুর প্রচার, বাজার সম্প্রসারণ এবং মৌচাষে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এই মধু মেলার আয়োজন করে। মেলায় বিভিন্ন স্টলে মৌচাষিদের উৎপাদিত...

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
Post

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য

লায়ন মোঃ গনি মিয়া বাবুল সুষ্ঠু সড়ক ব্যবস্থা একটি দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তার মূল ভিত্তি। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি জীবনের প্রতিটি ক্ষেত্রে সড়কের ভূমিকা অপরিসীম। নিরাপদ ও সুষ্ঠু সড়ক ব্যবস্থা উন্নয়ন-অগ্রগতির চালিকাশক্তি। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে সড়ক আজ অনেক ক্ষেত্রে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরছে। কোনো...

যুব শক্তিই হোক দেশের উন্নয়নের চালিকাশক্তি: প্রফেসর ড. মোঃ আবু তালেব
Post

যুব শক্তিই হোক দেশের উন্নয়নের চালিকাশক্তি: প্রফেসর ড. মোঃ আবু তালেব

নজমুল হক,গাজীপুরঃ বাংলাদেশ আজ যে সম্ভাবনার মোড়ে দাঁড়িয়ে, তার সবচেয়ে বড় ভিত্তি দেশের বিপুল যুব জনসংখ্যা। পৃথিবীর অনেক দেশ যখন ক্রমশ বয়স্ক জনগোষ্ঠীর চাপে অর্থনৈতিক সংকটে পড়ছে, তখন বাংলাদেশ এখনও তরুণদের দেশ। এই তরুণরাই হতে পারে অর্থনীতির গতি, উদ্ভাবনের শক্তি এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি। কিন্তু বাস্তবতা হলো—এই বিপুল যুব শক্তির একটি বড় অংশ এখনও বেকার,...

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন
Post

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ​”গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণ” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে টাঙ্গাইল-৩ রিজিওনের গারোবাজার এরিয়া অফিসে একটি বিশেষ প্রশিক্ষণ ও মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ​উক্ত তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট, কৃষিবিদ তানিয়া নাসরিন। অনুষ্ঠানে গ্রামীণ নারীদের পুষ্টির মান উন্নয়ন,...