Category: অর্থনীতি

Home অর্থনীতি
মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Post

মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের উদ্যোগে ‘বাংলা কিউআর: ডিজিটাল পেমেন্ট সার্ভিস ও ব্যবসায়িক প্রবৃদ্ধি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে মধুপুরের শাকিল’স কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের মার্চেন্ট ডেভেলপমেন্ট...

রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে আসছে ১৬৫৩ কোটি টাকার মেগা প্রকল্প
Post

রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে আসছে ১৬৫৩ কোটি টাকার মেগা প্রকল্প

রিয়াজুল হক সাগর, রংপুর রংপুর সিটি করপোরেশনের (রসিক) অবকাঠামোগত মানোন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়াতে ১,৬৫২ কোটি ৯৫ লাখ টাকার একটি বড় প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। ‘রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির মাধ্যমে উত্তরবঙ্গের এই নবগঠিত সিটি করপোরেশনের সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামোয় আমূল পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ​প্রকল্পের...

ক্যাশলেস ভেড়ামারা গড়তে পূবালী ব্যাংকের নতুন দিগন্ত: ক্যাশলেস শাখার উদ্বোধন
Post

ক্যাশলেস ভেড়ামারা গড়তে পূবালী ব্যাংকের নতুন দিগন্ত: ক্যাশলেস শাখার উদ্বোধন

‎মাহমুদুল হাসান চন্দন: ‎কুষ্টিয়ার ভেড়ামারায় ডিজিটাল ও স্মার্ট আর্থিক সেবা সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ভেড়ামারা শাখাকে আনুষ্ঠানিকভাবে ‘ক্যাশলেস শাখা’ হিসেবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় ভেড়ামারা মধ্যবাজারে অবস্থিত ব্যাংকটির নিজস্ব কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন যাত্রার সূচনা করা হয়। ‎পূবালী ব্যাংক পিএলসি ভেড়ামারা শাখার ব্যবস্থাপক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে...

বাউবির জাতীয় বাজেট ২০২৬-২৭ এ শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Post

বাউবির জাতীয় বাজেট ২০২৬-২৭ এ শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নজমুল হক,গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “Reflections on National Budget 2026 -27: Education, Social Protection and Employment” (জাতীয় বাজেট ২০২৬-২৭ এর প্রতিফলন: শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান) শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের লেকচার গ্যালারিতে এই সেমিনারটি আয়োজিত হয়।আইকিউএসির...

গাজীপুরে মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে
Post

গাজীপুরে মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় ৫ এমপির এক মাসের বেতন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর জেলা প্রশাসন। জেলার পাঁচটি সংসদীয় আসনের সকল সংসদ সদস্য তাঁদের এক মাসের মূল বেতন এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।রোববার (১২...

মাসিক বেতন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে, দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মিলন
Post

মাসিক বেতন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে, দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মিলন

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের এমপি আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রবিবার (১২ জুলাই) সকালে গাজীপুরের জেলা প্রশাসক ও...

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে
Post

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে

ঢাকায় আকর্ষণীয় ছাড়ে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। দেশি-বিদেশি ২৫০টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে। দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানীতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। শুধুমাত্র ‘আকর্ষণীয়’ ছাড়ে পণ্য ক্রয়-বিক্রয় করতে দেশে প্রথমবারের মতো বড় পরিসরে এই...

গাজীপুরে লিথী গ্রুপের ৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ-সংকটে হাজারো শ্রমিক
Post

গাজীপুরে লিথী গ্রুপের ৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ-সংকটে হাজারো শ্রমিক

আশিকুর রহমান সবুজ,​গাজীপুর প্রতিনিধি গাজীপুরের বাঘের বাজার এলাকায় অবস্থিত দেশের পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ‘লিথী গ্রুপ’-এর ৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ৩০ জুন কর্তৃপক্ষের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়, যা আজ ১ জুলাই (২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। হঠাৎ করে বৃহৎ এই কারখানাগুলো বন্ধ হয়ে...

কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
Post

কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধিঃ শ্রমিক ধর্মঘটের কারণ দেখিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বন্ধসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায় গেল ২৭ জুন শনিবার রুবিনা বেগম (৫০) নামে এক নারী শ্রমিকঅসুস্থ হয়ে পড়ে। পরে তাকে...

প্রেস বিজ্ঞপ্তি ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক
Post

প্রেস বিজ্ঞপ্তি ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো. রীদওয়ানুল হক। পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।অন্যদিকে মো. রীদওয়ানুল হক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শফিকুর রহমান ২৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় সমৃদ্ধ মোহাম্মদ শফিকুর রহমান ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের মে মাসে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীকালে ব্যাংকটির একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন এবং সেখানে তিনি করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রয়োরিটি ক্লায়েন্ট একুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সার্ভিস কোয়ালিটি ও ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশন ব্যবসায়িক কাঠামো শক্তিশালীকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন এবং কর্মদক্ষতা ভিত্তিক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শাখা ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও কার্যকর নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মো. রীদওয়ানুল হক মো. রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতে তাঁর ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এইচএসবিসি, ব্যাংক আলফালাসহ দেশীয় ও বহুজাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ব্যাংকিং খাতে দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। ইউসিবিতে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির রিটেইল ও এসএমই ব্যবসা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনী ব্যাংকিং সেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে ইউসিবিতে তিনি সব শাখা, উপশাখা নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তাঁর নেতৃত্বে এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংক গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও জোরদার করেছে। কর্মজীবনে তিনি ব্রুনাই, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব-আমিরাতসহ দেশ-বিদেশে বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রদান করেছে। গত দুই বছরে ইউসিবির ধারাবাহিক আমানত বৃদ্ধি, নতুন গ্রাহক ও নতুন হিসাব সংযোজন, ব্যবসায়িক সম্প্রসারণ এবং সামগ্রিক প্রবৃদ্ধি অর্জনে এই দুই কর্মকর্তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে তাঁরা তাঁদের অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ইউসিবির ব্যবসায়িক প্রবৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহকসেবার উৎকর্ষ অর্জনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।