আশিকুর রহমান সবুজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামের হতদরিদ্র বৃদ্ধ ফালু মিয়া (৭০)। দুই বছর ধরে জটিল হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণাদায়ক দিন কাটাচ্ছিলেন তিনি। অভাবের সংসারে ধার-দেনা কিংবা মানুষের দ্বারে দ্বারে ঘুরেও চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারেননি, এমনকি প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্যও ছিল না তাঁর। দিনে দিনে যন্ত্রণা তীব্র হতে থাকায় একসময়...
Category: স্বাস্থ্যসেবা
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ
অনলাইন ডেস্ক স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে কুমিল্লায়। এ লক্ষ্যে তরুণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যবসা পরিচালনা, বাজার চিহ্নিতকরণ ও বিক্রয় কৌশল বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস’ (ডাব্লিউএসইউপি) বাংলাদেশের উদ্যোগে এবং দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।...
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরবোজ্জ্বল সাফল্য- সারাদেশে ৪৩তম ও জেলায় ২য় স্থান অর্জন
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতায় এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারা দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পারফরম্যান্স স্কোরিংয়ের ভিত্তিতে প্রতিষ্ঠানটি ৪৩-তম স্থান এবং গাজীপুর জেলার মধ্যে ২য় স্থান অর্জন করেছে।হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এবং...
অত্যাধুনিক ফার্মাসিউটিক্যাল গবেষণায় বেক্সিমকো ফার্মা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব
অনলাইন ডেস্ক ফার্মাসিউটিক্যাল খাতে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা বাড়াতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির মধ্যে চলমান অংশীদারত্ব আরও এগিয়ে যাচ্ছে। গত বছর দুই প্রতিষ্ঠান এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। এর আওতায় এনএসইউর নির্বাচিত এমফার্ম শিক্ষার্থীদের গবেষণাকাজ ও থিসিস সম্পন্ন করতে আর্থিক সহায়তার পাশাপাশি...
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিদর্শন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর
রিয়াজুল হক সাগর, রংপুর রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগী সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রবিবার (১৬ই আগস্ট) বিকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয়তলা বিশিষ্ট নতুন আইসোলেশন ভবনের উদ্বোধন শেষে...
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো চত্বর এখন আলোকিত, স্বস্তি ফিরল রোগী ও স্বজনদের মাঝে
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় আলোর ঝলকানি ফিরেছে। হাসপাতালের মূল ভবনের ভেতরে আলোর সমস্যার সমাধানের পাশাপাশি এবার হাসপাতালের বাউন্ডারির ভেতরের পুরো চত্বরে আধুনিক আলোকব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এর ফলে রাতে হাসপাতাল চত্বরে আসা রোগী, স্বজন এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন...
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন
অনলাইন ডেস্ক ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হারভেস্টপ্লাসের বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি পরিচালনা করে আরডিআরএস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউট্রি অ্যাগ্রিফিউশন আফ্রিকার (কেনিয়া)...
অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ
স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। অফিসের ই–মেইল, অনলাইন ক্লাস, সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটানো কিংবা যাতায়াতের পথে ভিডিও দেখা—দিনের বড় একটি সময়ই কেটে যায় স্ক্রিনের দিকে তাকিয়ে। ফলে অনেক ব্যবহারকারীই চোখের ক্লান্তি, অস্বস্তি বা ডিজিটাল ফ্যাটিগের মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের ফলে চোখের ওপর বাড়তি চাপ তৈরি হতে...
নির্ধারিত সময়ে না খোলায় পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিকে ভোগান্তি
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা ০৬ নং ডাকুয়া ইউনিয়ন, সাবেক ওয়ার্ড নং ০৩ গলাচিপা উপজেলা, পূর্ব আটখালী কমিউনিটি ক্লিনিক নির্ধারিত সময়েও চালু না হওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন সেবাপ্রার্থীরা। সকাল সাড়ে ৯টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকটি তালাবদ্ধ । এ সময় চিকিৎসাসেবা নিতে আসা শিশু, নারী ও বয়স্কসহ বেশ...
কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত
সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ এর আওতায় পৌরসভা নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের কালিগঞ্জ পৌরসভার পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ...









