
মোজাম্মেল সরকার, বিশেষ প্রতিনিধি
দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার শেষ দিনে বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে তাকে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর ঘোড়ার গাড়ির দিয়ে স্কুল থেকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। উক্ত বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
বিষয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কাওরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,আবদুল হাই ।আরোও উপস্থিত ছিলেন, মমিনুল কাদের মমিন,সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শিক্ষক- শিক্ষার্থী সহ হাজারো মানুষ।সাখাওয়াত হোসেনের বিদায়ে উপজেলা শিক্ষা অফিসারের উপস্থিতে অদ্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহাবুদ্দিন বিএসসিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়।

Leave a Reply