গাজীপুরের কোনাবাড়ীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুরের কোনাবাড়ীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত


নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর


গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ৭ নং ওয়ার্ডে জরুন এলাকায় মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মহানগরীর ৭ নং ওয়ার্ডে ইসলাম গার্মেন্টসের সামনে প্রগতী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে মাদকের ভয়াবহতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


ফাউন্ডেশনের সভাপতি আশিক শিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাসনিফ আল মাহমুদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনাবাড়ী থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মতিন সিরাজী,প্রগতি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তামিম হাওলাদার,গাজীপুর মহানগর নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ ফাহিম সরকার,৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী গাজী ইরফান সৈকত।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার আজ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গভীর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই সমাজ থেকে মাদককে নির্মূল করতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এসময় প্রগতী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.