শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ মেহেদী হাসান সরকার‎

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ মেহেদী হাসান সরকার‎


‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুরঃ


‎পবিত্র ও ঐতিহাসিক ‘পহেলা মে’—আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই বিশেষ দিনটিতে শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সকল মেহনতী মানুষকে শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান সরকার।

‎​এক শুভেচ্ছা বার্তায় মেহেদী হাসান সরকার বলেন, “বিশ্বের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাদের হাড়ভাঙা খাটুনি, শ্রম ও ঘামেই আজকের আধুনিক সমাজ ও সভ্যতা গড়ে উঠেছে। মে দিবস আমাদের সেই ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং শোষণের বিরুদ্ধে ন্যায়ের পথে লড়াই করার প্রেরণা জোগায়।”

‎​তিনি আরও বলেন, “৬নং ওয়ার্ডের খেটে খাওয়া মানুষগুলোই আমাদের মূল প্রাণশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান এবং জীবনযাত্রার মান উন্নয়নে আমি সবসময় কাজ করে যেতে চাই। শ্রমিকের ঘামের সঠিক মূল্যায়ন করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমি সবসময় এই অবহেলিত ও পরিশ্রমী মানুষদের পাশে আছি এবং থাকব।”

‎​পরিশেষে, তিনি সকল শ্রমিক ও কর্মজীবী মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published.