আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):
আগামীকাল ১লা মে, ঐতিহাসিক ‘মহান মে দিবস’। বিশ্বের সকল মেহনতি মানুষের অধিকার আদায়ের এই দিনে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: রাকিবুল হাসান আকন্দ বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা জানিয়েছেন।
মে দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় রাকিবুল হাসান আকন্দ বলেন, “১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে যে আত্মত্যাগ করেছিলেন, তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে। শ্রমিকদের সেই রক্তঝরা লড়াইয়ের মাধ্যমেই আজ বিশ্বজুড়ে শ্রমিকরা তাদের অধিকার ও মর্যাদার স্বীকৃতি পেয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময়ই দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের দেশ ও জাতির উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। আমি সকল শ্রমিক-কর্মচারীর সুখী, সমৃদ্ধ ও নিরাপদ কর্মপরিবেশ কামনা করছি।”
পরিশেষে তিনি দেশের সকল শ্রমজীবী মানুষের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply