গনমাধ্যম সপ্তাহ আদায়ের লক্ষ্যে বিএমএসএফ এর উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত

গনমাধ্যম সপ্তাহ আদায়ের লক্ষ্যে বিএমএসএফ এর উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ জান্নাত হুসাইন (রনি)স্টাফ রিপোর্টার গাজীপুর

গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) এর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, বিএমএসএফ এর শ্রীপুর উপজেলা কমিটির আয়োজনে গণমাধ্যম সপ্তাহ স্বীকৃতি দাবি আদায়ের লক্ষ্যে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা মে শুক্রবার সকাল ১০ ঘটিকায় শ্রীপুর উপজেলার জৈনাবাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ডে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাধারণ জনগণ। 

বি এম এস এফ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু এর সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ হাসান, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি মাহাবুল আলম,বি এম এস এফ শ্রীপুর উপজেলা কমিটির কোষাধক্ষ্য আব্দুর রহিম ,দপ্তর সম্পাদক আতাউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক জান্নাত হোসেন রনি, সদস্য মোস্তাক আহমেদ ,কার্য নির্বাহী সদস্য আলামিন , সমাজ কল্যাণ সম্পাদক আশিকুর রহমান,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ শুরু থেকেই সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশে বিভিন্ন সময় সরকারের কাছে তাদের দাবি গুলো তুলে ধরার কার্যক্রম নিয়ে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ থেকে শুরু করে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয়ে “জেগে ওঠো বাংলার বিবেক “এই স্লোগানকে সামনে রেখে ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ আবু জাফর নিবেদিত প্রাণ হিসেবে সাংবাদিকদের পাশে রয়েছেন। সরকার যাতে ১ থেকে ৭ মে  সাংবাদিকদের গণমাধ্যম সপ্তাহ হিসেবে ঘোষণা করে সেই দাবির আদায়ের লক্ষ্যে আজকে শ্রীপুর উপজেলা কমিটির আয়োজনে উদ্বোধনীয় গণমাধ্যম সপ্তাহ দিবসের আলোচনা ও রেলি অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা শেষে সাংবাদিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গণমাধ্যম সপ্তাহ দিবস জোর দাবি জানিয়ে রেলি করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published.