শেরপুরের সুঘাট ইউপি সদস্য নুরনবী মন্ডল সাময়িকভাবে বরখাস্ত

শেরপুরের সুঘাট ইউপি সদস্য নুরনবী মন্ডল সাময়িকভাবে বরখাস্ত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য নুরনবী মন্ডলকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে । স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। 

সরকারি তথ্যানুযায়ী, সংশ্লিষ্ট ইউপি সদস্য তার কর্মস্থলে টানা ৩টি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন । বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) এবং ৩৪(৪)-এর (ক) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তার এই অনুপস্থিতি প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় এবং জনস্বার্থের পরিপন্থী । গত ২১ এপ্রিল ২০২৬ উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত এই আদেশে জানানো হয় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে ।  আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, জেলা প্রশাসক (বগুড়া), উপজেলা নির্বাহী অফিসার (শেরপুর) এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা করেছেন।

Leave a Reply

Your email address will not be published.