নতুন কুঁড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয় দলকে উপহার সামগ্রী দিলেন বিএনপি নেতা এম এ হাসান

নতুন কুঁড়ি স্পোর্টস জেলা চ্যাম্পিয় দলকে উপহার সামগ্রী দিলেন বিএনপি নেতা এম এ হাসান

কয়রা(খুলনা)প্রতিনিধি

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টে খুলনা জেলা চ্যাম্পিয়ন হওয়ায় কয়রা উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসান। বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৫ টায় কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য  এম এ হাসান বলেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দের খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে থেকে দেশ ও সমাজের জন্য কাজ করতে। এ জন্য যুব সমাজকে খেলাধুলায় মনোযোগ দিতে হবে। তিনি এ ধরনের সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, যুবদল নেতা আকবর হোসেন, আসাদুল হক, আনারুল ডাবলু, আওছাফুর রহমান,  লিটন মন্ডল, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রদল নেতা আম্মার হোসেন, জিয়াউর রহমান, প্রজন্মদল কয়রা উপজেলা আহ্বায়ক সিরাজুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন, মুছা, বিজয়ী দলের উপজেলা কোচ এস এম শফিকুল ইসলাম, টিম ম্যানেজার মেসবাহ উদ্দিন, কয়রা উপজেলা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন, কোচ এনামুল মাওলা নাহিদ,মোহামেডান স্পোর্টিং ক্লাবের  সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবলার দিদারুল ইসলাস, ক্রীড়া শিক্ষক বি এম আব্দুর রাজ্জাক প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ফুটবল ইভেন্টের ফাইনাল খেলায় খুলনা খান জাহান আলী থানা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে কয়রা উপজেলা দল খুলনা জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published.