মোংলায় গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

মোংলায় গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

মোংলা প্রতিনিধি


মোংলায় বাড়ীর সীমানার গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাতেন সড়কের বাসিন্দা হালিম-মতিন পরিবারের সাথে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধী চলে আসছিলো প্রতিবেশী হোসেন-শহীদ পরিবারের মধ্যে। গত বুধবার দুপুরে হালিম-মতিন পরিবার তাদের বাড়ীর সীমানায় থাকা একটি গাছের ঢাল কাটছিল। তখন ওই ঢাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ হোসেন-শহীদের পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে হালিম-মতিন পরিবারের উপর হামলা চালায়। তখন তাদের হামলা ও মারপিটে সাঈম, মাহিন, হালিম, মতিন, মাছুমা, বেবি ও মরিয়ম আহত হন। তারা শুধু হামলা করেই ক্ষ্যান্ত হয়নি ঘরে ভাংচুর করে নগদ ৬৫ হাজার টাকা, একজোড়া কানের দুল ও একটি চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিনই থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোঃ খোরশেদ আলম বলেন, এই দুইটি পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যার প্রেক্ষিতে বুধবারও গ্যানজাম হয়েছে। এর আগেও অনেকবার এদের মধ্যে গ্যানজাম হয়।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত শেষে অবশয়ই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.