
স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-
রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা এনসিপি। শুক্রবার (২২ মে) দুপুরে রাজারহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সভায় বক্তারা বলেন,ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। এ ধরনের ঘটনায় অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।
রামিসা হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি দাবি রাখেন।
মানববন্ধন শেষে রাজারহাট উপজেলা এনসিপির আহবায়ক জমায়েত হোসেন চৌধুরী খোকন, সদস্য সচিব সাজ্জাদুর ইসলাম সাগর,রিঙ্কু র্যাবেন, রায়হান রাজু সহ অনেকে বক্তব্য দেন।

Leave a Reply