
আশিকুর রহমান সবুজ,শ্রীপুর,গাজীপুর
শ্রীপুর, গাজীপুর: মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, আত্মত্যাগ ও ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর মাত্র কয়েকদিন পরেই আমাদের মাঝে সমাগত হতে যাচ্ছে খুশির এই দিন। এই আনন্দময় উৎসবকে সামনে রেখে শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, প্রিয় দেশবাসী এবং মুসলিম উম্মাহকে আগাম শুভেচ্ছা ও আন্তরিক ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান সরকার।
এক আগাম শুভেচ্ছা বার্তায় মেহেদী হাসান সরকার বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ ও ন্যায়ের বার্তা নিয়ে আসে। এই ঈদ কেবলই পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং এর মূল শিক্ষা হলো আমাদের মনের ভেতরের যাবতীয় হিংসা, বিদ্বেষ, অহংকার ও সংকীর্ণতাকে বিসর্জন দেওয়া। পবিত্র ঈদুল আজহার এই অনাবিল আনন্দ ও শান্তি ৬নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে অগ্রিম বার্তা নিয়ে আসুক—এটাই আমার পরম প্রার্থনা।”
৬নং ওয়ার্ডকে নিজের পরিবার উল্লেখ করে তিনি আরও বলেন, “৬নং ওর্য়াডের প্রতিটি মানুষ আমার আত্মার আত্মীয়। এই পরিবারের প্রতিটি সদস্যের সুখে-দুঃখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আসন্ন ঈদের খুশির দিনে আমরা যেন আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রতিবেশীদের ভুলে না যাই। সামর্থ্য অনুযায়ী ঈদের আনন্দ ও কোরবানির মাংস সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
একই সাথে তিনি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়ে বলেন, “কোরবানি সম্পন্ন করার পর আমরা যেন নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণ করি এবং নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখি। একটি সুস্থ ও সুন্দর পরিবেশে ঈদ উদযাপন করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব।”
পরিশেষে, ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানান।

Leave a Reply