‎তেলিহাটিবাসীকে ইসলামী আন্দোলন নেতা তোফায়েল আহমেদ আব্দুল মালেকের ঈদের শুভেচ্ছা

‎তেলিহাটিবাসীকে ইসলামী আন্দোলন নেতা তোফায়েল আহমেদ আব্দুল মালেকের ঈদের শুভেচ্ছা

মোঃ সবুজ মিয়া, শ্রীপুর:


‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার অন্যতম নেতা তোফায়েল আহমেদ আব্দুল মালেক।

‎​আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। নিজের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই এই ঈদের মূল শিক্ষা। কোরবানির এই মহান আদর্শকে ধারণ করে আমাদের সবাইকে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে।”

‎​তিনি তেলিহাটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

‎​শুভেচ্ছা বার্তার শেষে তিনি আবারও তেলিহাটি ইউনিয়নের প্রতিটি পরিবারে ঈদের অনাবিল আনন্দ ও শান্তি নেমে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন। ঈদ মোবারক!

Leave a Reply

Your email address will not be published.