শ্রীপুরে কলিম সুপার মার্কেট নামে একটি মেসেঞ্জার গ্রুপের সদস্যরা ৩০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শ্রীপুরে কলিম সুপার মার্কেট নামে একটি মেসেঞ্জার গ্রুপের সদস্যরা ৩০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমগীর হোসেন সাগ স্টাফ রিপোর্টার :

“ত্যাগের শিক্ষা ঈদে, বিলিয়ে দেই হাসি – আল্লাহর রহমতে, থাকি পাশাপাশি”
এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে ৩০ অসচ্ছল পরিবারকে ঈদ উপহার তুলে দিল কলিম সুপার মার্কেট মেসেঞ্জার গ্রুপসদস্য বৃন্দ ও এলাকাবাসি

ত্যাগের শিক্ষা ঈদে, বিলিয়ে দেই হাসি – আল্লাহর রহমতে, থাকি পাশাপাশি” – এই মানবিক স্লোগানকে ধারণ করে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কেওয়া পশ্চিম খন্ড গ্রামের কলিম সুপার মার্কেট নামে একটি মেসেঞ্জার গ্রুপের সদস্যরা এলাকার ৩০টি হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

২৭ মে,বুধবার, বাদ আসর গ্রুপের সদস্যরা তালিকাভুক্ত পরিবারগুলোর হাতে উপহার তুলে দেন। প্রতিটি উপহারের প্যাকেটে ছিল কুরবানির ঈদে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী: উন্নতমানের পোলাও চাল, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, আদা ও গরম মসলা। বর্তমান বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে এই উপহার সামগ্রী অসচ্ছল পরিবারগুলোর মুখে হাসি ফুটিয়েছে।

এ বিষয়ে গ্রুপের সদস্যরা বলেন, “ঈদ-উল-আযহার মূল শিক্ষাই হলো ত্যাগ। আমরা বিশ্বাস করি, এই ত্যাগ শুধু পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের আনন্দটুকু সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে ভাগ করে নেওয়াটাই আসল কুরবানি।
এলাকার সকল বন্ধু ও বড়ভাইদের সহযোগিতায় আমরা ৩০টি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমাদের ঈদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের একটাই চাওয়া, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দেখে যদি পাশের মহল্লার সামর্থ্যবানরা এগিয়ে আসেন, তাহলে সমাজের কোনো ঘরেই আর ঈদের দিন চুলা নিভে থাকবে না।”

স্থানীয় সমাজসেবকরা জানান, কলিম সুপার মার্কেটের এই তরুণরা প্রমাণ করে দিল, তরুণরা চাইলে সমাজ বদলে দিতে পারে। তাদের কোনো কমিটি নেই, ফান্ড নেই, শুধু আছে একতা আর মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা। এই ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক।

উল্লেখ্য, “কলিম সুপার মার্কেট মেসেঞ্জার গ্রুপ” একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে তারা এলাকায় নানা ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published.