শ্রীপুরে জৈনা বাজার ঔষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি মোজাম্মেল, সম্পাদক মাজহারুল

শ্রীপুরে জৈনা বাজার ঔষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি মোজাম্মেল, সম্পাদক মাজহারুল

শামীম আল মামুন স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি  গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

(৯’ই জুন ২০২৬) মঙ্গলবার বেলা ১১:টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় নির্বাচন পরিচালনা কমিটির কমিটির আহবায়ক মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি ও আহ্বায়ক মোঃ আব্দুল লতিফ। পরে উক্ত সভায় আহ্বায়ক কমিটির সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের অর্থাৎ  (২০২৬-২০২৮) সালের জন্য  সমিতির ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নাম ঘোষণা করেন আব্দুল লতিফ, কমিটিতে সভাপতি হিসাবে (মেসার্স মা-বাবা ফার্মেসী) মালিক মোঃ মোজাম্মেল হক’কে সভাপতি, মেসার্স জাহানারা মেডিকেল হলের মালিক মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম উজ্জ্বল (লিপি ফার্মেসী), সহ-সভাপতি মাসুদ আলম (বিসমিল্লাহ মেডিকেল হল), সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, (আলমগীর মেডিকেল হল) সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ (মজিদ মেডিকেল হল), যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (হেলাল মেডিসিন পয়েন্ট), কোষাধ্যক্ষ মোঃ শহিদ উল্লাহ (মাস্টার কমিউনিটি ফার্মেসী) সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান (সরকার মেডিসিন কর্ণার), সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রাজ্জাক(রাজ্জাক ফার্মেসী), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ উবাইদুল ইসলাম(উবাইদুল মেডিসিন কর্ণার) দপ্তর সম্পাদক মোঃ রাসেল মিয়া (মা বাবার দোয়া ফার্মেসী), প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান(মেহেদী মেডিসিন কর্ণার), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন(জিসান মেডিকেল হল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহাদত হোসাইন(ভাই ভাই মেডিসিন কনার), আইন ও পরামর্শ বিষয়ক সম্পাদক মো: ছফির উদ্দিন, (সিফাত ফার্মেসী) ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম (খোরশেদ ফামের্সী), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নাছির খান (কাশফি মেডিসিন কর্নার), উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রানা (মাতৃ ফার্মেসী), প্রকাশনা সম্পাদক মোঃ আবু সাঈদ (অমিত এন্ড অনিক ফার্মেসী) মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শাহিনা আক্তার (অবদান মেডিসিন কর্নার)।

এছাড়াও সম্মানিত উপদেষ্টা মন্ডলী হলেন যারা, মোঃ আ লতিফ (সাকিব ফার্মেসী), মোঃ আঃ মান্নান (মান্নান ফার্মেসী), মোঃ হাবিবুর রহমান (হাবিব ফার্মেসী), মোঃ আব্দুস সামাদ (মাস্টার মেডিকেল হল), মোঃ মোজাম্মেল হক (শামীমা ফার্মেসী)।

এসময় বক্তারা বলেন, সংগঠনের সকল সদস্যকে দ্রুত ড্রাগ লাইসেন্স গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। পাশাপাশি সদস্যদের আইডি কার্ড প্রধান, বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পিকনিক নিয়ে আয়োজন নিয়ে আলোচনা করা হয়। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা ও ময়মনসিংহ জেলা (বিসিডিএস) নেতৃবৃন্দ ও সাধারন ব্যবসায়ী ও জনগন। এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.