উমর মজিদ ইউপি’র ৪নং ওয়ার্ডে ঈদগাহ মাঠে খাজা মঈনুদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত-

উমর মজিদ ইউপি’র ৪নং ওয়ার্ডে ঈদগাহ মাঠে খাজা মঈনুদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত-

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-

কুড়িগ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুলখা গ্রামে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় প্যানেল চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মঈনুদ্দিন কুটিয়াল।

আলোচনা সভায়, তার বক্তব্যে ৪নং ওয়ার্ড সহ উমর মজিদ ইউপি’র রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সুপেয় পানির সংকট নিরসনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজভাবে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

সভায় উপস্থিত ফুলখা গ্রামের সাধারণ ভোটার ও মুরব্বিগণ খাজা মঈনুদ্দিনের বিগত দিনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে তার পাশে থাকার আশ্বাস দেন।
​”আমি আপনাদের সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। ৪নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করছি।”

​সভায় ফুলখা গ্রামসহ ৪নং ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.