
নিজস্ব প্রতিবেদক শ্রীপুর
গাজীপুরের শ্রীপুরে রাহিমা আক্তার রাহি (৭০) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। আজ বুধবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে মাওনা অবদার মোড় এলাকার আলমের বাসা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরা
পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে তিনি ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ঘিয়া রঙের শাড়ি এবং গায়ে ছিল হলুদ রঙের একটি ওড়না।
নিখোঁজ বৃদ্ধার মেয়ে রেনু আক্তার আবেগাপ্লুত কণ্ঠে জানান, “আমার মাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যাচ্ছে না। আমরা এখন দিশেহারা।
তাদের স্থায়ী ঠিকানা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বালিয়া পাড়া এলাকা হলেও বর্তমানে তারা মাওনা অবদার মোড় এলাকার আলমের বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসীর আন্তরিক সহায়তা কামনা করা হয়েছে।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি উক্ত বৃদ্ধার সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে নিচের ঠিকানায় অথবা মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:
ঠিকানা: মাওনা অবদার মোড়, আলমের বাড়ি।
যোগাযোগ: ০১৭০৭৫১৬০৫৮ (রেনু আক্তার)

Leave a Reply