পঞ্চক্রশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আমেজ, ব্যাপক গণসংযোগে মেম্বার পদপ্রার্থী মুন্না সিরাজী

পঞ্চক্রশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী আমেজ, ব্যাপক গণসংযোগে মেম্বার পদপ্রার্থী মুন্না সিরাজী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ১২ নম্বর পঞ্চক্রশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্থানীয় তরুণ সমাজসেবক মোঃ মুন্না সিরাজী।“জনগণের সেবাই আমার অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে তিনি প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন। স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজখবর নিচ্ছেন।


নির্বাচনী প্রচারণার পাশাপাশি মোঃ মুন্না সিরাজী তাঁর উন্নয়ন ভাবনা ও অঙ্গীকারও তুলে ধরছেন। তাঁর ঘোষিত প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে— এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও আধুনিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার প্রসারে কাজ করা, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা। এছাড়াও যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন।
গণসংযোগকালে এক বক্তব্যে মোঃ মুন্না সিরাজী বলেন, “আমি এই এলাকারই সন্তান। আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে ৩ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও জনসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও উন্নয়নের মাধ্যমে আমি এই ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা আমাকে একবার সেবা করার সুযোগ দিন।”
তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি।

এদিকে স্থানীয় অনেক ভোটার জানান, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় মুন্না সিরাজী ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর সমর্থকদের দাবি, সততা, যোগ্যতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মূল্যায়নে আসন্ন নির্বাচনে এলাকার জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

Leave a Reply

Your email address will not be published.