
স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজ কুড়িগ্রামের রাজারহাটে এক বিশাল মাদকবিরোধী প্রচার অভিযান ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন কমিটির উদ্যোগে সোমবার ৩০ জুন ২০২৬ইং আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা তানজিলা তাসনিম। মাদক নির্মূলে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, “মাদক কেবল একটি জীবনকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ। তিনি মাদকের ভয়াবহতা, আইনি আইনি কঠোরতা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন। তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে শিক্ষক ও অভিভাবকদের আরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ছড়িয়ে দেওয়া এবং মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও সুস্থ ও নিরাপদ পরিবেশে তরুণদের মেধা বিকাশের সুযোগ তৈরি করা।
অনুষ্ঠানটিতে মাদকের বিরুদ্ধে গণমাধ্যমের জোরালো ভূমিকার গুরুত্ব বিবেচনা করে রাজারহাট প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ যথাসময়ে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রত্যন্ত অঞ্চলের মাদকের বিস্তার রোধে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে প্রশাসনকে সহায়তার আশ্বাস দেন।
স্থানীয় সিঙ্গার ডাবরিহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি একটি সামাজিক আন্দোলনে রূপ নেয়। উপস্থিত সকলে হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করেন।

Leave a Reply