শ্রীপুরে পোশাক কারখানায় গণঅসুস্থতা- তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন, ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

শ্রীপুরে পোশাক কারখানায় গণঅসুস্থতা- তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন, ৭ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

আশিকুর রহমান সবুজ, গাজীপুর


‎গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ কারখানায় শ্রমিকদের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে প্রশাসন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জনের কার্যালয়।

‎​সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, গত ৭ জুলাই ২০২৬ তারিখে ওই কারখানায় কিছু শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য এই কমিটি গঠন করা হয়েছে,

‎​তদন্ত কমিটির রূপরেখা:
‎তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- ​ডা. বিজন মালাকার, সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর,​জনাব তাসলিমা রহমান, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুর,​জনাব ফারজানা ইয়াসমিন সোনিয়া, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাজীপুর,​জনাব মোহা: আবি ওবাইদা, শ্রম পরিদর্শক (সাধারণ), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুর ও ​ডা. ইশিতা দাস, জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিগঞ্জ, গাজীপুর (সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন)।
‎​
‎কমিটিকে সরেজমিনে তদন্ত কাজ সম্পন্ন করে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে。
‎​উল্লেখ্য যে, কারখানায় শ্রমিক অসুস্থতার পর কর্তৃপক্ষ বিষয়টিকে ‘জ্বিনের আছর’ বলে দাবি করলেও, সিভিল সার্জনের এই প্রশাসনিক পদক্ষেপে প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published.