রাজারহাটে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া মাদরাসায় পাল্টা মানববন্ধন-

রাজারহাটে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া মাদরাসায় পাল্টা মানববন্ধন-

স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-

মাদরাসার শিক্ষক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘গোপন নিয়োগ ও দুর্নীতির’ অভিযোগ এনে একটি মহলের মানববন্ধন করার প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রাজারহাটের রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।১৩ জুলাই সোমাবার মাদরাসা প্রাঙ্গণে এই পাল্টা মানববন্ধনের আয়োজন করা হয়।

​উল্লেখ্য, গত ৮ জুলাই এলাকাবাসীর ব্যানারে মাদরাসার গোপন নিয়োগ, পাঠদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে একটি মানববন্ধন করা হয়েছিল। আজকের মানববন্ধনে বক্তারা সেই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং মাদরাসার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি করেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল মাদরাসার শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে এবং নিজস্ব ফায়দা হাসিলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। গত ৮ জুলাই যে মানববন্ধন করা হয়েছিল, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। মাদরাসায় কোনো গোপন নিয়োগ বা পাঠদানে অনিয়ম হয়নি।

মানববন্ধনে আইসিটি প্রভাষক মোছাঃ শরিফা আক্তার এবং জীববিজ্ঞানের সহকারী শিক্ষক মাহমুদা খানম বলেন, “মাদরাসার নিয়মিত পাঠদান এবং প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে চলছে। আমাদের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।” আরবি প্রভাষক মাওলানা মো. আতিফুল আরেফিন এবং ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মো. জোবায়ের খন্দকার বলেন, “ইসলামী শিক্ষার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে হেয় প্রতিপন্ন করতেই অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

​ জমিদাতা মো. হোসেন আলী বলেন, “মাদরাসার উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

​ ৮ম শ্রেণির ছাত্রী মোছাঃ মাক্তুবা শিক্ষার্থীদের পক্ষে বলে, “আমাদের মাদরাসায় নিয়মিত ক্লাস হয় এবং শিক্ষকরা অত্যন্ত যত্নের সাথে আমাদের পড়ান। পাঠদানে অনিয়মের অভিযোগ সম্পূর্ণ ভুল।”

​মানববন্ধনের সমাপনী বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ মো. খলিলুর রহমান বলেন, “রমজানপুর দারুলহুদা হামিদিয়া আলিম মাদরাসা নিয়ম নীতি মেনেই পরিচালিত হচ্ছে। নিয়োগ সংক্রান্ত সকল প্রক্রিয়া সরকারি বিধিমালা মেনে স্বচ্ছতার সাথে করা হয়েছে। যারা মাদরাসার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published.