গাজীপুর উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ে জুলাই দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

গাজীপুর উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ে জুলাই দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

মো: জনি হাসান, গাজীপুর:-

জুলাই দিবস উপলক্ষে গাজীপুর উচ্চ বিদ্যালয়ে সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ সালের শহীদসহ দেশ, জাতি ও মানবতার কল্যাণে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মো. আবু নাছির। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে সকল শহীদের আত্মার মাগফিরাত, তাঁদের কবরের আজাব মাফ এবং জান্নাতুল ফিরদাউস নসিবের জন্য দোয়া করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন এবং জাতির কল্যাণ কামনা করা হয়।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। নতুন প্রজন্মকে শহীদদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস জানাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা শহীদদের স্মরণে দোয়ায় অংশগ্রহণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.