
মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দের পরম মমতাময়ী শ্রদ্ধেয় মায়ের আত্মার মাগফেরাত কামনায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাদ আছর টঙ্গী পূর্ব থানার মাছিমপুর এলাকার তিতাস গ্যাস রোডের মুন্সিবাড়িতে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আল আমিন সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান।দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মরহুমার স্মৃতিচারণ করে তাঁর মানবিক গুণাবলি, সমাজসেবামূলক মানসিকতা ও আদর্শের কথা তুলে ধরেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ এবং মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য বিশেষ দোয়া করা হয়।
এ সময় টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সকল স্তরের কর্মকর্তা, সাধারণ সদস্য, শুভাকাঙ্ক্ষী, আমন্ত্রিত অতিথি এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Leave a Reply