
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী দরবার-এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বীর পুরোধা ও আধ্যাত্মিক সাধনার মহান ব্যক্তিত্ব সৈয়দুল আজম হযরত আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) এবং তাঁর পিতা হযরত শাহ রাহাত আলী (রহ.)-এর পবিত্র মহান ৮ সফর উপলক্ষে ১১৬তম ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দরবার-এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় এ ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
ওরশ উপলক্ষে ২০ জুলাই থেকে তিনদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল ইতেকাফ, যা ৫ সফর (সোমবার) বাদ আসর থেকে শুরু হয়ে ৮ সফর (বৃহস্পতিবার) পর্যন্ত চলমান ছিল।
এছাড়া কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে হিজবুল বাহার শরীফ, খতমে দালায়েলুল খায়রাত শরীফ, খতমে সূরা ইখলাস শরীফ, খতমে সূরা মুজ্জাম্মিল শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুস শরীফ, জিকির, মিলাদ মাহফিল এবং বৃহস্পতিবার রাতে আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
অনুষ্ঠানে দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আ.) সভাপতির বক্তব্য প্রদান করেন। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগী ও আশেকানে রাসূল (সা.) ওরশ শরীফে অংশগ্রহণ করেন।

Leave a Reply