মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে গাজীপুর জেলা শ্রমিক দলের শরীফুল ইসলামের সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে গাজীপুর জেলা শ্রমিক দলের শরীফুল ইসলামের সংবাদ সম্মেলন

আশিকুর রহমান সবুজ,​গাজীপুর প্রতিনিধি:


‎সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের সজীব মিয়াকে আহত করার ঘটনায় নিজের নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য-আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকার। শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নিজ বাড়িতে আজ(রবিবার) ২৬ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

‎​সংবাদ সম্মেলনে শরীফুল ইসলাম সরকার বলেন, “আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী। আমার রাজনৈতিক অবস্থানে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এবং কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়েছে”।

‎​তিনি আরও স্পষ্ট করেন যে, সজীব মিয়াকে মারধরের ঘটনার সাথে তিনি বা তার কোনো সহযোগী কোনোভাবেই যুক্ত ছিলেন না। বরং বিভিন্ন মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, সজীব মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত একজন আসামি। মামলার আসামি হয়েও সে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সময় উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

‎​শরীফুল ইসলাম সরকার বলেন, এ ধরনের অপপ্রচার তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তিনি এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়িত্বশীল গণমাধ্যম কর্মীদের ভবিষ্যতে কোনো সংবাদ প্রচারের আগে যথাযথভাবে তথ্য যাচাই করার অনুরোধ করেন।

‎​তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই অপপ্রচারের নেপথ্যে যারা জড়িত, তাদের বিরুদ্ধে তিনি খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া তিনি দেশবাসীকে এসব মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.