
রিয়াজুল হক সাগর, র্ংপুর
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান, প্রখ্যাত সাংবাদিকবৈদেশিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন।
সরকার তাঁকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা হয়েছে।
উল্লেখ্য, কাজী জেসিনের পৈত্রিক বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বন্দর এলাকায়। তিনি কাজী পেয়ারার জনক এবং গোবিন্দগঞ্জের আরেক কৃতিসন্তান, দেশবরেণ্য কৃষিবিজ্ঞানী কাজী এম. বদরুদ্দোজা-এর ভাতিজি।
সাংবাদিকতা ও গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী কাজী জেসিন দেশের সুপরিচিত একজন সাংবাদিক, উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি গাজী টিভি, বিবিসি বাংলা, একুশে টেলিভিশনসহ দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা সাংবাদিক মহলে বিশেষভাবে সমাদৃত।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে তাঁর এই নিয়োগ দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তাঁর নেতৃত্বে রাষ্ট্রীয় এ সম্প্রচারমাধ্যম আরও আধুনিক, গতিশীল ও দর্শকবান্ধব হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply